1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় কালোবাজারে সার বিক্রির অপরাধে ডিলারকে অর্থদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় কালোবাজারে সার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে
উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে কালোবাজারে বিক্রিত ওই সারগুলো ভ্যান গাড়িতে চাটমোহর নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা তা আটকে রেখে থানা-পুলিশকে খবর দেন।

অর্থদণ্ড প্রাপ্ত হলেন- উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বিসিআইসি-এর সার ডিলার সেলিম হোসেন।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই রায় প্রদান করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার মোছা. শারমিন জাহান, ওসি মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন-” এখানকার কৃষকরা যখন সার সংকটে ভুগছেন। ঠিক সেই সময়ে ওই অসাধু ডিলার অতিরিক্ত মুনাফার আশায় সার কালোবাজারে বিক্রি করছেন। এর আগেও ওই ডিলারের নানা অনিয়ম কৃষি কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।”

উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান বলেন-“মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন। তবে এখানে আমার কোনো রকমের গাফিলতি নাই।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান “সার(ব্যবস্থাপনা)আইন,২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ী ওই সার ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । এসময় সেখান ৬ বস্তা ডিএপি, ৭ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ সার জব্দ করে তা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host