1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ সময় দর্শন

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতদের পরিচয় পাওয়া গেছে— ফাতেমা (১৪), রাফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। তারা কাছাকাছি এলাকায় বসবাস করত এবং দুপুরের পর একসঙ্গে শাপলা তুলতে বিলে গিয়েছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শাপলা তুলতে গিয়ে হঠাৎ একটি শিক্ষার্থী পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে অন্য তিনজনও পানিতে নামে। এক পর্যায়ে চারজনই তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিকেল সোয়া ৫টার দিকে মোমিনপুর বিলে শাপলা তুলতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host