1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৬ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪ লাখ টাকা পাবনা জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ভাঙ্গুড়া ডাক বাংলোর জায়গা উদ্ধার

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে: প্রেস সচিব

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০২ সময় দর্শন

উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও জোর দিয়ে জানালেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, “যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখবেন তারা পতিত সরকারের দোসর ছিলেন। তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন। নয়তোবা তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। ২৪ এর জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে আমরা অস্বীকার করছি না। এটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। আমরা আর পূর্বের কোনো সাইন দেখছি না।”

প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, “মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশ্যে জ্ঞান দেন। কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন।”মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host