1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারি ,আহত ৫

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মারামারির ঘটনায় পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের সামনে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষ শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল কর্মী জানায় সুজানগর থেকে আসা কিছু যুবক ঘটনাকে উস্কে দেয়। যার ফলে সংঘর্ষ রুপ নেয়। আহতদের মধ্যে বিএনপি নেতা শহীদুল ইসলামের ছেলে তাজ উদ্দিন, হমায়ুন ও সাহাবউদ্দিন নামের ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।

 

জানা গেছে,অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-৩ এর মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তার সফরসঙ্গী সুজানগর থেকে আগত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন। এরপর ঘটনাটি ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। আহতদের বিষয়ে হাসপাতালে খোঁজখবর নেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host