1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ সময় দর্শন

 পাবনার ভাঙ্গুড়া উপজেলার সকল এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি চলছে।
‎
‎রবিবার (১২ অক্টোবর) এই যৌক্তিক ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মারধর করা হয় ও কয়েকজনকে গ্রেফতার করা হয়। এর ধারাবাহিকতায় ‘এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট’ ও একই দাবিতে অন্যান্য জোট নেতৃবৃন্দ সোমবার (১৩ অক্টোবর) থেকে কর্ম বিরতির ডাক দেন। সেই ডাকে সাড়া দিয়ে সারা দেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মত উপজেলার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই কর্মবিরতি চলছে।
‎
‎ সরেজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত থাকলেও শিক্ষকরা শিক্ষাদান থেকে এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কার্যক্রম থেকে বিরত আছেন।
‎
‎উপজেলার বি বি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীর এক সংক্ষিপ্ত সভায় একাত্মতা প্রকাশ করেন পার্শ্ববর্তী বি বি দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীগণ। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বি বি হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম বলেন, ‘সারা দেশের মতো আমরাও কর্মবিরতিতে রয়েছি। যৌক্তিক এ দাবি-দাওয়া মেনে নেওয়ার আগ পর্যন্ত এই কৌশলগত অবস্থান অব্যাহত থাকবে।’
‎
‎ বি বি দাখিল মাদ্রাসার সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ হযরত আলী বলেন, ‘ সরকার প্রতিশ্রুত দাবি-দাওয়া পূরণ না করে ঢাকার শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষকদের নিগ্রহ করেছেন-এটি লজ্জার। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি। দ্রুত দাবি-দাওয়া মেনে নিলেই আমরা শ্রেণিকক্ষে ফিরে যাবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host