1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

যে কারণে এ বছর বিপিএল হচ্ছে না

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৬০ সময় দর্শন

করোনাভাইরাসের কারণে এ বছর জনপ্রিয় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আর্থিক-সমৃদ্ধ এই টুর্নামেন্টটি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে। তাই বিপিএল আয়োজন করার কোনো উপায় নেই।

পাপন বলেন, ‘বিপিএল আয়োজন করতে আমাদের এখানে বিদেশী খেলোয়াড় আনতে হবে, এই পরিস্থিতিতে এটি সম্ভব নয়। একই সাথে, আমাদের আরও ভালো ব্যবস্থা নিশ্চিত করা দরকার, যা কোভিড-১৯ এর কারণে সম্ভব নয়। যদি আমরা এগুলো পরিচালনা করতে পারি তবে বিপিএল আয়োজন করতে কোন সমস্যা হবে না। তবে এখানে এই ব্যাপারগুলো সবচেয়ে বড়। তাই এ বছর আমাদের নজরে বিপিএল নেই।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ইতোমধ্যে ক্রিকেটকে মাঠে ফিরিয়েছে বিসিবি। তিন দলকে নিয়ে ৫০ ওভারে ক্রিকেট আয়োজন করেছে। টুর্নামেন্টটি আয়োজন করতে, তিন দলের খেলোয়াড়দের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করেছে তারা। পাপনের মতে, অনেক সমস্যার কারণে ফ্র্যাঞ্চাইজিদের দল পরিচালোনার জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমি মনে করি না কোভিড-১৯ এর কারণে বিপিএলের মতো কোনও আসর আয়োজন করা বাংলাদেশের জন্য সহজ হবে। এখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের একটি দল চালানোর জন্য অনেক সমস্যা মোকাবেলা করে। আর ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের (আইপিএলের জন্য) যে জৈব-সুরক্ষা পরিবেশ স্থাপন করা হয়েছে তা বাংলাদেশে সম্ভব নয়। আমাদের দেশে দলগুলোর জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি অর্থ ব্যয় করতেও পারবে না।’

আইপিএলের মতো সংযুক্ত আরব আমিরাতে বা দেশের বাইরে বিপিএল আয়োজন করার কোনো উপায় রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি আই এইচ মল্লিক জানান, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সমাধান নয়। তিনি বলেন, ‘এটি আমাদের প্রেক্ষাপটে কোনো ব্যবহারিক সমাধান নয়। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আরব আমিরাতের মতো দেশের বাইরে গিয়ে দল চালানোর জন্য আর্থিকভাবে এতটা শক্তপোক্ত নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host