1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ভাঙ্গুড়ায় সরকারি ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অভ্যর্থনা

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের নতু্ন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. আহসানুল হাবীব রতন কে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন শিক্ষকরা। পূজার ছুটির পর গতকাল রবিবার কলেজটি খোলো।

এর আগে অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুজনিত কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি অত্র কলেজের সিনিয়র শিক্ষক সরকার আহসানুল হাবীবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করেন।

রবিবার সকালে সিনিয়র শিক্ষকদের নেতৃত্বে অন্যান্য শিক্ষকগণ ফুলের তোড়া নিয়ে অধ্যক্ষের অফিস কক্ষে প্রবেশ করেন এবং আনুষ্ঠানিক ভাবে তাকে অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রধান প্রভাষক মিজানুর রহমান,দর্শন বিভাগের প্রধান প্রভাষক দুলাল হোসেন, পদার্থ বিজ্ঞানের প্রধান প্রভাষক জামাল উদ্দিন,রসায়ন বিভাগের প্রভাষক আবুল হাসান,মার্কেটিং বিভাগের প্রধান কানিজ সোহানী দিলরুবা রত্না প্রমুখ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক সরকার আহসানুল হাবীব রতন বলেন,মহান রাব্বুল আলামিনের নিকট তিনি কৃতজ্ঞ এই জন্য যে,তিনি অধ্যক্ষের চেয়ারে বসিয়ে তাকে সম্মানিত করেছেন। কতদিন কলেজের এই দায়িত্ব তিনি পালন করতে সক্ষম হবেন সেটাও আল্লাহপাক ভালো জানেন। তবে যতদিন তিনি এই চেয়ারে থাকবেন প্রতিষ্ঠান প্রধান হিসাবে কলেজের উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবেন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host