1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিপুল পরিমান কেমিক্যাল জব্দ : দু`জনকে কারাদন্ড

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ সময় দর্শন

সুপার ফোরে এক ম্যাচ বাকী থাকতে টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে উঠেছে ভারত। আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪১ রানে হারিয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে সুপার ফোরে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। 

এ ম্যাচে বাংলাদেশের হারে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় ঘন্টা বাজল শ্রীলংকার। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে লংকানরা। আগামীকাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। ২টি করে ম্যাচ খেলে ২ করে পয়েন্ট আছে বাংলাদেশ ও পাকিস্তানের।

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৭২ রান তুলেন দু’জনে।

সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৯ রান করা গিলকে শিকার করেন রিশাদ। উদ্বোধনী জুটিতে ৩৮ বলে ৭৭ রান যোগ করেন গিল ও অভিষেক।

ইনিংসের অষ্টম ওভারে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বল খেলা অভিষেক।

নিজেদের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান রিশাদ। তিন নম্বরে নামা শিবম দুবেকে ২ রানে থামান তিনি।

দলের রান ১শ পার করে সাজঘরে ফিরেন অভিষেক। অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তিনি। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন অভিষেক।

দলীয় ১১২ রানে অভিষেক ফেরার পর দ্রুত দুই ব্যাটারকে হারায় ভারত।  সূর্যকে ৫ রানে মুস্তাফিজ এবং তিলক ভার্মাকে ৫ রানে আউট করেন তানজিম হাসান সাকিব। এতে ভারতের রান তোলার গতিও কমে যায়। ১৫তম ওভারে ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় ভারত।

এরপর ষষ্ঠ উইকেটে ৩৪ বলে ৩৯ রানের জুটিতে ভারতকে লড়াকু পুুঁজি এনে দেন হার্ডিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।

বাংলাদেশের রিশাদ ২টি, তানজিম-মুস্তাফিজ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। ম্যাচে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ১৫০তম শিকার পূর্ণ করেন মুস্তাফিজ। এতে এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন ফিজ।

জবাবে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১ রানে বিদায় নেন ওপেনার তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

১৯ বলে ২১ রান করা ইমনকে থামিয়ে জুটি ভাঙেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। দলীয় ৪৬ রানে ইমন ফেরার পর তাওহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ। সাবধানে খেলে ২০ বলে ১৯ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন তারা। ৭ রান করে স্পিনার প্যাটেলের শিকার হন হৃদয়।

দলীয় ৬৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সতীর্থদের যাওয়া-আসার মাঝেও এক প্রান্ত আগলে ভারতের বোলারদের সামনে লড়াই করেছেন সাইফ। ছক্কা মেরে ৩৬ বলে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সাইফ।

১৮তম ওভারে দলীয় ১১৬ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন সাইফ। পাঁচবার জীবন পেয়ে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ ও ইমন ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেনি।

ভারতের কুলদীপ ৩টি, বুমরাহ ও বরুন চক্রবর্তী ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ১৬৮/৬, ২০ ওভার (অভিষেক ৭৫, পান্ডিয়া ৩৮, রিশাদ ২/২৭)।

বাংলাদেশ : ১২৭/১০, ১৯.৩ ওভার (সাইফ ৬৯, ইমন ২১, কুলদীপ ৩/১৮)।

ফল : ভারত ৪১ রানে জয়ী।

সূত্র: এফএনএস।

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
২৫ সেপ্টেম্বর ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host