1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

সাঁথিয়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১৭ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে । শনিবার(১৪মার্চ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্ল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আশরাফ পিন্টু,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম,ইমাম হোসাইন একাডেমির প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক,বোয়াইলমারী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জয়নুল আবেদীন রানা,সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন,সমাজ সেবক মিল্টন খন্দকার,গৌরীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আব্দুল জব্বার,কবি ও গীতিকার আরেক বিল্ল্লাহ,কবি আমিনুল ইসলাম সৌরভ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,রমজান মাস আমাদের জন্য সংযম, আত্মশুদ্ধি এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।

এই পবিত্র মাসে আমরা সবাই একত্রিত হয়ে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ পাই। রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যেন এগারোটা মাস চলতে পারি। সাহিত্য সংস্কৃতি ও আবৃত্তি সংসদ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়,এটি আমাদের সাহিত্য,সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার একটি সুন্দর প্লাটফর্ম। আজকের এই ইফতার মাহফিল আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করবে এই প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host