1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু ইস্টার্ন ব্যাংক এর সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ ভাঙ্গুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সেবার উদ্বোধন

পুলিশে ৬২ কর্মকর্তার রদবদল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দর্শন

বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৬২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয় রোববার (১৪ সেপ্টেম্বর)।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত স্থানে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২২ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে।

এ ধরনের রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এত সংখ্যক কর্মকর্তার একসঙ্গে বদলি পুলিশ প্রশাসনে কার্যকর পরিবর্তন ও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host