1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ঈশ্বরদী চ্যাম্পিয়ন

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩০১ সময় দর্শন

পাবনার ঈশ্বরদী উপজেলা জয় পেয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের ফাইনালে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ঈশ্বরদী ২-১ গোলে সাঁথিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এবারের আসরে মোট আটটি দল অংশ নেয়।

ফাইনালের শুরুতেই সাঁথিয়ার খেলোয়াড় জুবাইর গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে সাঁথিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও বিরতির পর ঈশ্বরদী আক্রমণ জোরদার করে। শেষ দিকে ঈশ্বরদীর খেলোয়াড় বাদল ও দিপ্র একটি করে গোল করলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়। ফলে সাঁথিয়া উপজেলা হয় রানার্সআপ।

বিজয়ী ঈশ্বরদী উপজেলা দলের ব্যবস্থাপক ছিলেন শাহীন আহমেদ এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন আতিকুর রহমান। ফাইনালে সেরা গোলদাতা নির্বাচিত হন ঈশ্বরদীর কৃতি খেলোয়াড় দিপ্র।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ঈশ্বরদী দলকে শিরোপা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার কুমার দাস, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ পাবনা ও ঈশ্বরদীর ‘সোনালী অতীত’ ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য ক্রীড়াপ্রেমীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host