1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা বাহিনীর মর্যাদা ও বেতন বাড়ানো হবে-জামায়াত আমির

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ২৪ ঘণ্টা ডিউটি করে, আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের সম্মানী অন্যদের মতো হবে না। জামায়াত ক্ষমতায় গেলে তাদের বেতন ও মর্যাদা আরো বাড়ানো হবে।শুক্রবার জুমার নামাজের পরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না। আমরা তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই।’

ঝালকাঠির সন্তান ওসমান হাদী সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, অবশ্যই দেশের মাটিতে হাদি গণহত্যার বিচার হতে হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হলো দিনবদলের ভোট। কাউকে ভোট ছিনিয়ে নিতে দেওয়া হবে না। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাস্তবায়ন করতে দেওয়া হবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি ভোট ছিনিয়ে নিতে চায়, তাহলে তার হাত মুচড়িয়ে দেওয়া হবে। মামলা হলে নির্দেশদাতা হিসেবে আমার নামেই মামলা হবে।

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফয়জুল হক এবং ঝালকাঠি-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ নেয়ামুল করিমকে পরিচয় করিয়ে দেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনি জনসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির কেন্দ্রীয় নেত্রী ডা. মাহামুদা মিতু, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল হোসেন ও এনসিপির জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host