1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ ডাকার নির্দেশিকা বাতিল

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৩ সময় দর্শন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার যে নিয়ম চালু করা হয়েছিল, সেটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এটি বাতিল করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনার শাসনামলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীকে স্যার ডাকার নির্দেশনা জারি করা হয়েছিল। এই নিয়মটি পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যাদেরকে “স্যার” সম্বোধন করা হতো এবং এখনও তাদেরকে “স্যার” বলেই ডাকা হয়। বিষয়টি স্পষ্টতই অস্বাভাবিক। উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা বাতিল করে।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভা কর্তৃক জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে। জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রোটোকল নির্দেশিকা এবং সম্মাননা পর্যালোচনা করে এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host