1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা দিল ভারত উজবেকিস্তানকে উড়িয়ে দিলো রোনালদোর পর্তুগাল

আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩২ সময় দর্শন

জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান।

হামিদুর বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এরপর পরবর্তীতে ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সিইসিকে অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।প্রতিনিধি দলের মধ্যে ছিলেন অপর দুই সদস্য—অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ও এসহানুল মাহমুদ জোবায়ের।

এর আগে এদিন বেলা ১১টায় ইসি ভবনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।এদিকে মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনসহ প্রতীক ফেরত দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host