1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে ছিল: দুলু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮২ সময় দর্শন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটকালীন সময়ে জিয়া পরিবার দেশের মানুষের পাশে থেকেছে। বিশেষ করে বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য।”

শনিবার দুপুর ১২টায় নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষকদের বেতন ৪০% বৃদ্ধি করেন, এরপর দুই বছর পর আরও ৫০% বাড়ান। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ৮০% এবং ২০০৬ সালে শতভাগ বেতন চালু করেন, যা এখনো শিক্ষকরা পাচ্ছেন।

তিনি আরও বলেন, “২৬ মার্চ ‘আমি মেজর জিয়া বলছি’ ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান। যুদ্ধ-পরবর্তী সময় আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নেয়। এরপর ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ১৯৭৮ সালে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন।”

দুলু বলেন, “বর্তমান সময়েও যখন দেশে একটি সুষ্ঠু নির্বাচনের আশায় মানুষ অপেক্ষা করছিল, তখন তারেক রহমানের কৌশলী নেতৃত্বে বিএনপি সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজন হলে শিক্ষাখাতকে সরকারি করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, আহমেদুল হক চৌধুরী স্বপন প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সূত্র: আমার সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host