1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র : স্পিকার ভাঙ্গুড়ায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডায়াবেটিসে শুধু ডাক্তারি চিকিৎসা নয়, হতে হবে সচেতন-ভাঙ্গুড়ার আলোচনা সভায় ডা.মিন্টু নাটোরে ফুটবল টুর্নামেন্টে ভাঙ্গুড়া আইডিয়াল যুব স্পোর্টিং ক্লাবের জয় জৈবগ্যাস উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন প্রকল্প নিয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী ভাঙ্গুড়ায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মা সমাবেশ অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তাদের অর্থ সহায়তা বিষয়ে কর্মশালা  জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৭ সময় দর্শন

ফিলিস্তিনের গাজায় শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরাইলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ, মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মিনহাজুর হোসেন রাতুল, শফিকুল ইসলাম শাকিল, রাসেল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা বলে তারা নাকি শান্তি প্রতিষ্ঠাকারী, অথচ তারাই বিশ্বে অশান্তি প্রতিষ্ঠাকারী। যদি বর্বর ইসরাইলি বাহিনী গণহত্যা বন্ধ না হয় আর যদি মুসলিম উম্মাহ জিহাদের ডাক দেয় আমরা সেই জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host