1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রমজান উপলক্ষে হাইকোর্ট বিভাগের কোর্ট ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৫ সময় দর্শন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ১৪৪৬ হিজরি (২০২৫ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাস উপলক্ষে হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের সময়সূচির পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করেছে।

গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রমজান মাসে কোর্টের সময়সূচী হবে- রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ৩:১৫টা পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ২:০০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রোববার হতে বৃহস্পতিবার সকাল ৯:১৫ টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত।  এ সময়ের মাঝে দুপুর ১:১৫টা থেকে ১:৩০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

তবে, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে।

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি পড়তে এই লিংকে যেতে হবে- https://www.supremecourt.gov.bd/resources/contents/notice_20250225_96.pdf

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host