1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী বারিধারার সড়কে রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

ঝিনাইদহে আগুনে পুড়ে ১২ বিঘা পানের বরজ ছাই

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১০ সময় দর্শন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১২ বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জন পানচাষী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানে না। সকাল ১০টার দিকে আকস্মিক ভাবে একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘার মত জমির পানের বরজ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশিষ্ট নেই। বরজে সব ধরন্ত পান ছিল।

এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আগুনে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host