1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

সাড়ে ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৮ সময় দর্শন

ঘন কুয়াশার কারণে ৬.৩০ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মাহমুদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় নদীপৃষ্ঠ ঢেকে যাওয়ায় রাত ১২.৫০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, এসময় কপোতি, শহীদ বরকত, খান জাহান আলী এবং বনলতাসহ চারটি ফেরি পাটুরিয়া ঘাটে অপেক্ষা করছিল। অন্যদিকে কুমিল্লা, ভিগার, কেরামত আলী, হাসনা হেনা, গৌরী এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে আটকে পড়ে। এছাড়াও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, গোলাম মাওলা এবং শাহ এনায়েতপুরীসহ চারটি ফেরি পদ্মা নদীর মাঝখানে নোঙর করে রাখা হয়।

সূত্র জানায়, আজ সকাল ৬.৪৫ মিনিটে ঘন কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়।

এদিকে পদ্মা নদীর আরিচা-কাজিরহাটে রাত ১টা থেকে সকাল ৭.৩০ টা পর্যন্ত ৬.৩০ ঘন্টার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সূত্র: বাসস

সাড়ে ছয় ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল পুনরায় শুরু

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৩ ফেব্রুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host