1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী

ইতালি যাওয়ার পথে নৌকাডুবি : ৪ জনের সলিল সমাধি, নিখোঁজ ৯

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩২ সময় দর্শন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ জনের সলিল সমাধি হয়েছে। এ ছাড়া ৯ জনের নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। নিহতরা হলেন গোবিন্দপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ (১৯), আক্কাস আকনের ছেলে আবুল বাসার আকন (২৮), মজুমদারকান্দি গ্রামের হালিম হাওলাদারের ছেলে সুজন হাওলাদার ও শাখারপাড় গ্রামের ফারুক মোল্যার ছেলে সজিব মোল্যা (৩১)।

ভুক্তভোগীদের গ্রাম ঘুরে জানা যায়, উপজেলার মজুমদারকান্দি গ্রামের মনির দালালের মাধ্যমে ১৬ লাখ টাকা এবং মুকসুদপুর উপজেলার বাবলাতলা গ্রামের রফিক দালালের ১৪ লাখ টাকার চুক্তিতে দুই মাস আগে বাড়ি থেকে বের হয়েছিল নিহতরা। এরপর গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে লিবিয়ার বেনগাজি থেকে গেম দেওয়া হয়েছিল এদের।

ফেব্রুয়ারি পরিবারের লোকজনের কাছে ফোনে এবং ফেসবুকে ছবি দেখে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহত ইনসানের বাবা ফিরোজ শেখ বলেন, ‘মনির দালাল টাকা নিয়েও তার দেওয়া কথা রাখেননি। ত্রিপোলি থেকে গেম দেওয়ার কথা থাকলেও বেনগাজি থেকে গেম দেন তিনি। কাঠের বোটে গেম দেওয়ার কথা থাকলেও প্লাস্টিকের বোটে গেম দেন। এ কারণেই আমার ছেলের করুণ পরিণতি। আমি মনির দালালের বিচার চাই।’

নিহত বাসার আকনের ভাই বাচ্চু আকন বলেন, ‘আমার ভাই দেড় বছর আগে ১৪ লাখ টাকার চুক্তিতে মহেন্দ্রদী গ্রামের স্বপন দালালের মাধ্যমে কৃষি ভিসায় যায়। পরে সে নিতে অপারগ হলে বাধ্য হয়ে লিবিয়া দিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। লিবিয়া নিয়ে যাওয়ার পর সে গেম দিতে পারে নাই। পরে মনির দালালের মাধ্যমে নতুন করে চুক্তি করে আমার ভাই এবং ভাগ্নে টিটু হাওলদারকে পাঠানোর সিদ্ধান্ত হয়।

২৪ ডিসেম্বর শুক্রবার গেম দিয়েছিল। এখন পর্যন্ত ভাইয়ের মৃত্যুর খবর পেলেও ভাগ্নের কোনো সন্ধান পাইনি। তবে দালাল রোববার ভয়েস মেসেজ দিয়ে জানিয়েছে ধৈর্য ধরেন। আল্লাহর কাছে দোয়া করেন ১৭ জন চিকিৎসাধীন এবং ৩ জন পুলিশের কাছে আটক আছে। দেখা যাক কী হয়।’

নিহত সুজন হাওলাদারের শ্যালক তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘ভগ্নিপতির খারাপ খবর পেলেও আমার ভাই কুদ্দুস বেপারীর কোনো খবর পাইনি।’ নিখোঁজ অন্যরা হলেন সুন্ধিকুরি গ্রামের আশিষ কীর্তনিয়া (২৬), সাগর বিশ্বাস (২৪), নিপুণ কীর্তনিয়া (২২), অনুপ সরদার (২৩), অহিদুল হাওলাদার (২৫), মারুফ বেপারীর (১৮) এবং সাগর বাড়ৈ। তাদের পরিবার এ তথ্য জানিয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host