1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা কমিশনিং লাইসেন্সে আটকে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা, যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ ওসমান হাদীর খুনিদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

সুজানগরে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেন কৃষি সচিব

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৩২২ সময় দর্শন

পাবনার সুজানগরে সনাতন পদ্ধতির পরিবর্তে এয়ার ফ্লো মেশিন দিয়ে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলার উদয়পুর গ্রামের আদর্শ কৃষক মাসুদ রানার বাড়িতে এয়ার ফ্লো মেশিন দিয়ে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণের ওই পদ্ধতি পরিদর্শন করেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া এদিন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পেঁয়াজ চাষীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দিন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান তার বক্তৃতায় সরকারিভাবে সুজানগরের পেঁয়াজ চাষীদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে আধুনীক প্রক্রিয়ায় পেঁয়াজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয়  এয়ার ফ্লো মেশিন সরবরাহ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সুজানগরের সার্বিক কৃষি উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host