1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

নাজিরপুরে পুলিশের ওপর ছাত্রদল নেতার হামলা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ সময় দর্শন

পিরোজপুরের নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার অভিযানে পুলিশের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চিথলিয়া গ্রামের মৃত মোকছেদুর রহমানের বাড়িতে।

নাজিরপুর থানা সুত্রে জানা যায় গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি মধ্য রাতে নাজিরপুর থানা পুলিশ বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক টুকু (৩৪) কে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার এস আই কেরামত আলী, মোশারেফ হোসেন খান, পারভেজ বিন কামাল চৌধুরী,  এ এস আই আব্দুল মজিদ, মোঃ সাজেদুর রহমান ও সঙ্গীয় র্ফোস নিয়ে টুকুকে গ্রেফতার করতে গেলে নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাইজুল ইসলাম ফয়েজ এর নেতৃত্বে নাজিরপুর থানা পুলিশকে গ্রেফতার অভিযানে বাঁধা প্রদান করে এবং টুকুকে পালাতে সহযোগীতা করে।

এ সময় কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়েজ পুলিশ এবং বিএনপি নেতাদের অশ্লীলিল ভাষায় গালাগালি করে এবং পুলিশে ওপর তার ঘরে থাকা মহিলারাও উত্তেজিত হয়ে মারমূখি হামলার চেষ্টা চালায় এবং নাজিরপুর থানা অফিসার ইনর্চাজসহ সকলকে দেখে নেয়ার হুমকি দেয়।

স্থানীয় সুত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা টুকু মাদক ব্যবসাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় একচ্ছত্র প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা চালিয়ে এসেছে। এছাড়া দলীয় প্রভাব খাঁটিয়ে বোমা বিস্ফোরন করে বিএনপি অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের ওপর চাঁদাবাজি ও শারীরিক নির্যাতন করে। বর্তমানে মাদক ব্যবসাই টুকু আহবায়ক ফয়েজের ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসাও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে শাররিক নির্যাতন করে আসছে।

উল্লেখ্য ১৬ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা শ্রমিকদল নেতা সাফায়েত হোসেন খানকে পথ অবরোধ করে মারধর ও হত্যার হুমকি দেয় এ ব্যপারে নাজিরপুর থানায় আহত সাফায়েত হোসেন একটি অভিযোগ দায়ের করেন যাহা তদন্তাধীন রয়েছে। এ বিষয় নাজিরপুর থানা অফিসার ইনর্চাজ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া জানান, টুকুকে পুলিশ গ্রেফতার অভিযান চালাতে গেলে নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাইজুল ইসলাম ফয়েজ ও তার দলবল পুলিশের ওপর মারমূখি হয়ে উঠে।

সূত্র: এফএনএস

নাজিরপুরে পুলিশের ওপর ছাত্রদল নেতার হামলা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৮ জানুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host