1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ ভাঙ্গুড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে এইচএসসি’তে পাসের হার ৩১.২৭% বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance-এ হ্যাক, চুরি হয়েছে ৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে শুরু হচ্ছে মজুরি বোর্ডের কার্যক্রম সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা HSC-তে ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস HSC ২০২৬: সারা দেশে ফেল করেছে প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী! এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

সেন্টমার্টিন্সে ৩টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ সময় দর্শন

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ০২০০ ঘটিকায়প্রবাল দ্বীপ সেন্টমার্টিন্সে অবস্থিত বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে নৌ সদস্যদের সাথে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা।নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেন্টমার্টিন্সে ০৩টি রিসোর্টের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনাহয়।

নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এর মাধ্যমে প্রায় ০৩ ঘন্টার অক্লান্তপ্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নি নির্বাপনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অগ্নি নির্বাপনসহ যেকোনো দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সহায়তা করে আসছে।

সূত্র: এফএনএস

সেন্টমার্টিন্সে ৩টি রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১৫ জানুয়ারি ২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host