1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

নাটোরের চলনবিলে উদ্ধারকৃত ১১টি শালিক পাখি অবমুক্ত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২১ সময় দর্শন

নাটোরের চলনবিলে আজ শনিবার শিকারীর ফাঁদ থেকে ১১টি শালিক পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করা হয়েছে। এ সময় বিল থেকে উদ্ধার করা পাঁচ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ আগুনে পোড়ানো হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা সিংড়া উপজেলার কমরপুর, কাদিরগাছা ও ইন্দ্রাসুন এলাকায় চলনবিলে অভিযান পরিচালনা করে। এ সময় পাখি এবং ফাঁদ উদ্ধার করা হয়। পাখি শিকার রোধ এবং মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। পরে শিকারির তথ্যদাতাদের মাঝে উপহার হিসেবে পাঁচটি শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ।

কমিটির সাধারণ সম্পাদক বলেন, শীতে চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিলের পাখি ও বন্যপ্রাণী বাঁচাতে শীত মৌসুমজুড়ে তথ্যদাতাদের শীতবস্ত্র উপহার দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি ও সরকারি জলাশয় রক্ষায় প্রশাসন সব সময় তৎপর রয়েছে। তাছাড়া বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ কর্মীরাও বেশ ভূমিকা পালন করছেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host