1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা ভাঙ্গুড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গুমানি পাড়ে হাজারো মানুষের ঢল ভাঙ্গুড়ায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত আদালতের উদ্যোগে মায়ের দায়িত্ব নিলেন ছেলে, ঘরে ফিরলেন মা কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির আহ্বান সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

দীর্ঘ ১ যুগ পর ‘আমার দেশ’ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাঠক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ সময় দর্শন

প্রায় এক যুগ পরে পাঠকের হাতে দৈনিক আমার দেশ পত্রিকা। আওয়ামী সরকার ১০ দিনের নাম করে পত্রিকাটিকে ক্ষমতার শেষদিন পর্যন্ত বন্ধ রাখে। র্দীঘ বছর পর আমার দেশ হাতে পেয়ে উচ্ছ্বসিত পাঠক। দেশ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পত্রিকাটি প্রত্যাশা উপদেষ্টাদের।

গভীর রাতে প্রেসের শব্দে দেশের গণমাধ্যমে এসেছে স্বাধীনতার নব আওয়াজ।  দীর্ঘ দেড় দশক পরে নতুনভাবে আবারও যাত্রা শুরু করেছে দৈনিক আমার দেশ পত্রিকা।

পূর্ব ঘোষণা আনুযায়ী পত্রিকাটি বাজারে আসার অপেক্ষায় ছিলেন পাঠকরা। হাতে পেতে তারা ছুটে যান পত্রিকা স্টলে। সত্য সংবাদ প্রকাশে আমার দেশ পূর্বের মতো ভূমিকা রাখবে এমন আশাবাদ তাদের। চাহিদা অনুযায়ী সরবরাহ করার অনুরোধ বিক্রেতাদের।

এদিকে, পত্রিকা প্রকাশ হবার পর আমার দেশ কার্যালয়ে ভিড় বাড়ে শুভানুধ্যায়ীদের। সেখানে উদ্বোধন হয় পত্রিকাটির আনলাইনের। শুভ কামনা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।আগের মত আবারও ব্যতিক্রমী সব সংবাদ থাকবে বলে আশা রিপোর্টারদের।

জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি মত প্রকাশে সরব হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের।

২০০৪ সালে বাজারে আসে ‘আমার দেশ’। পরে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে পত্রিকাটি। ২০১৩ সালের ১১ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় আমার দেশর প্রকাশনা। ক্ষমতার পালাবদলের দেড় মাস পরে সাড়ে ৫ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান দেশে ফেরেন। তার নেতৃত্বে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে পুনরায় আবার প্রকাশ পাচ্ছে আমার দেশ পত্রিকা।

 

সূত্র: বাংলাভিশন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host