1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা

আর্সেনালকে হারিয়ে লিভারপুলের টানা তৃতীয় জয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৩ সময় দর্শন

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে লিভারপুল। আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে টানা তৃতীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে সোমবার রাতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে লিভারপুল। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল।

আলেকসঁদ লাকাজেত আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সাদিও মানে। শিরোপাধারীদের বাকি দুই গোলদাতা অ্যান্ড্রু রবার্টসন ও দিয়োগো জোতা।

ঘরের মাঠে শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। ২১ মিনিটে গোল পেতে পারত তারা; তবে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের জোরাল শট আর্সেনাল ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের পায়ে লেগে দিক পাল্টে ক্রসবারে লাগে।

২৫ মিনিটে রবার্টসনের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। প্রতি আক্রমণে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের ক্রস ডি-বক্সে ক্লিয়ার করতে গিয়ে লাকাজেতের পায়ে তুলে দেন লিভারপুল ডিফেন্ডার। গোলের উদ্দেশে নিজেদের প্রথম শটেই জালের দেখা পায় সফরকারীরা।
দুই মিনিট পরই স্বাগতিকদের ম্যাচে ফেরান মানে। দুরূহ কোণ থেকে মোহামেদ সালাহর শট গোলরক্ষক ঠেকানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সেনেগালের এই ফরোয়ার্ড।

৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন রবার্টসন। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ডি-বক্সে প্রথম দফায় ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও জালে পাঠাতে ভুল করেননি এই স্কটিশ ডিফেন্ডার। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ভার্জিল ফন ডাইকের জোরালো শট ফিরিয়ে আর্সেনালের ত্রাতা গোলরক্ষক বার্নড লেনো।

পরের মিনিটে সমতা ফেরানোর দারুণ এক সুযোগ হাতছাড়া করেন লাকাজেত। আলিসনকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন দিয়াগো জোতা। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি দাভিদ লুইস। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান সাত মিনিট আগে বদলি নামা দিয়াগো জোতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host