1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে সেনা সদস্য হত্যা: গ্রেপ্তার আরও ২

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ সময় দর্শন

শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  র‍্যাব-১৪, সিপিসি-১, কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের নাজিম উদ্দীন (৩৫)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর ) ভোরে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে সমেজ উদ্দিনকে এবং গত ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিনের ছুটিতে আসেন তিনি। দুইদিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে  মঙ্গলবার (ভোরে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেপ্তার করে। অপরদিকে র‍্যাব-১৪, জামালপুর ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে মো. নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

শেরপুরে সেনা সদস্য হত্যা: গ্রেপ্তার আরও ২

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
১১ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host