1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ সময় দর্শন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নাসিরনগর উপজেলার  হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে মাইক্রোবাস চালক পাভেল (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার শিশুকন্যা রাইছা (১১ মাস) ও জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের তিনজন নিহত ও ছয়জন আহত হয়।

স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাস গাড়ি তিনটি হাটিহাতা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host