1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম ফরিদপুরে পুলিশের অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৫ এআইইউবিকে ৩-০ গোলে গুঁড়িয়ে এবিজি ইউনিভার্সিটি কাপের রাজা ড্যাফোডিল ঈশ্বরদীতে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা পলাতক ফরিদপুরে এলপি গ্যাস বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ সময় দর্শন

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ‘তামান্না তাসনীম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

প্রস্তুতি সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম বেপারী, জেলা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংবাদিক শাকিল হাসান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম জানান, সরকারি নির্দেশনা মেনে কুচকাওয়াজ ও আলোচনা সভা ছাড়া সীমিত আকারে মহান বিজয় দিবস উদযাপন করা হবে। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অন্যান্য বছরের মতো বাকি সব অনুষ্ঠানমালার সাথে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যথাযথভাবে সম্মাননা ও উপহার প্রদান করা হবে। শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ- মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে। বরাবরের মতো এবারও কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে মুক্তিযুদ্ধ ভিত্তিক “দেয়ালিকা” প্রকাশ করা হবে।

এফএনএস

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

www.ddnnews.com
বিস্তারিত কমেন্টে
৫ ডিসেম্বর ২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host