1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে সেনাসদস্য নিহত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ সময় দর্শন

জমি সংক্রান্ত বিরোধে শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য।

স্বজন ও স্থানীয়রা জানান, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গত ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে তিনি ছুটিতে আসেন। দুই দিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে সোমবার সকালে তার বাবার সঙ্গে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাত ভাই রঞ্জুসহ কয়েকজন ওয়াসিমকে দা দিয়ে পেছন থেকে কোপ দেন। পরে তাঁকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত বলেন, আমরা উনার ডেডবডি পেয়েছি, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজান ভূইয়া বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহজনকভাবে যাদের নাম পাওয়া গেছে তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড তাই তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য জেলার যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host