1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী পাবনায় নিখোঁজের ৭ দিন শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ফরিদপুরে অটোভ্যান চালকের লাশ উদ্ধারের ঘটনায় যুবক আটক ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০৬ সময় দর্শন

চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল আলীফ হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত এই   মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলার প্রবীণ সিনিয়র আইনজীবী মোক্তার আহমেদ।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. প্রতীম রায় পাম্পু, সহকারী পিপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, এ্যাড.আব্দুস গাফফার মুন্না প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন জাত নেই তারা দেশ ও জাতির শত্রু। এ্যাড. সাইফুল হত্যাকারী  সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host