1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে-স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশীসহ নিহত ১২ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ভাঙ্গুড়ায় বিশ্ব নদী দিবসে এনজিও টিএসপি`র আলোচনা সভা সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়-এমপি রুমা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ‘চ্যালেঞ্জড্ শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে নেমেছেন জেলেরা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭১ সময় দর্শন

রোববার দিনগত রাত ১২টার পর শেষ হয়েছে সাগর ও নদীতে মাছ ধরার । দীর্ঘদিন পর রাত থেকে স্বপ্ন নিয়ে নদী ও সমুদ্রে নেমেছেন জেলেরা। তাদের আশা, কাঙ্ক্ষিত মাছের দেখা মিলবে।

শেষ এক সপ্তাহজুড়েই চলছিলো প্রস্তুতি। জাল, ট্রলার, নৌকাসহ মাছ ধরার সব সরঞ্জাম মেরামত করে প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো সরকার। এসময় মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ ছিল।

রোববার উপজেলার সবচেয়ে বড় মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাট ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তের কর্মব্যস্ততায় রয়েছেন জেলেরা। সমুদ্রে রূপালী ইলিশের সন্ধানে যেতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

ভোলার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব গণমাধ্যমকে বলেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেরা নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ শিকার করতে পারবেন। তখন তারা তাদের বিগত দিনের ধারদেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন। ২২ দিনের নিষেধাজ্ঞা মোটামুটি সফল হয়েছে বলেও দাবি করেন এই কর্মকর্তা।

ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, সাগর থেকে একটি ইলিশ মিঠা পানিতে আসতে হলে তিনটি ধাপ পার হতে হয়। লোনা পানি, আধা লোনা এবং মিঠা পানি। এই সাগর থেকে মিঠাপানিতে ইলিশকে আসার জন্য তার পথ সুগম করতে হবে। তাহলে নদীতে ইলিশের বিচরণ ও উৎপাদন বৃদ্ধি পাবে। তবে এবার মাছ পাওয়ার সম্ভাবনা বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host