1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ভাঙ্গুড়া হাজী গয়েজ উদ্দিন মহিলা মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন নওশাদ আলী নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের নিষিদ্ধ দল ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী আট মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, ৯৫ কারখানা বন্ধ: সিপিডি ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

ভাঙ্গুড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৯১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন পরিষদে অনুপস্থিত থাকার পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন পাবনার জেলা প্রশাসক। একই প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়।

থানা-পুলিশ জানায়, গত ৫ই সেপ্টেম্বর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। এ সময় তাদের হামলায় সেখানে থাকা তিনজন বিএনপি নেতাকর্মী মারাত্মক আহত হন। এ ঘটনায় বিএনপি নেতা জুলফিকার আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা রুজু করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host