1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

বিএনপির নাম ভাঙিয়ে অনেকেই হানা দিচ্ছে: রিজভী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

দুঃসময়ে অনেকেরই খবর ছিল না। কিন্তু এখন অনেকেই দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে। দলের সুনাম নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১১ অক্টোবর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে গেল ১৫-১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। নিজদেশে বাস্তুহারা হয়েছিল। ৬০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রের যবনিকাপতন ঘটানো হয়েছিল। কিন্তু সেই দুঃসময়ে অনেকেরই খবর ছিল না।

তিনি বলেন, অনেকেই দলের নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাচ্ছে। দলের সুনাম নষ্ট করছে। অথচ রাজনৈতিক দুর্যোগের ঘনঘটায় এদের জীবন নিরাপদে কেটেছে। এখন অনেকে ব্যবসাপ্রতিষ্ঠান, মিডিয়া হাউজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দিয়ে খবরদারি করার চেষ্টা করছে। তারা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host