1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না : জয়সওয়াল আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী ভাঙ্গুড়া উপজেলা ও পৌর নির্বাচনে জামাতের আগাম প্রার্থী ঘোষনা করলেন এমপি আছগার  ভাঙ্গুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এমপি আলী আছগারের মতবিনিময় নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কৃষি ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নেবে ওমান, আবেদন শুরু

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতা সাইদুল গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৩০ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিস ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইদুল উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের মৃত আকবর আলী তলাপত্রের ছেলে ও স্থানীয় বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন এই সাইদুলের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, বিরোধী নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও সালিশ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে ।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। এসময় তাদের হামলায় সেখানে থাকা তিন জন বিএনপি নেতাকর্মী মারাত্মক আহত হন। পরে এঘটনায় ওয়ার্ড বিএনপি নেতা জুলফিকার আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পরপরই সাইদুলকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host