1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় প্রাণের ডেইরী হাবে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৩০ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাণের একটি ডেইরী হাবে দুধে ক্ষতিকর দ্রব্য মিশ্রণের অপরাধে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর গ্রামে প্রানের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট শাখায় অভিযান পরিচালনা করার সময় দুধের মধ্যে ক্ষতিকর দ্রব্যের আলামত মেলে।

উপজেলা স্যানিটারী ইনস্পেটর মো: নুরুল ইসলাম ঐ হাব থেকে সরবরাহকৃত দুধের পরীক্ষায় চিনি,লবন ও কস্টিক সোডা মিশ্রণের প্রমাণ পাওয়ার কথা স্বীকার করেছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। তাকে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানার এসআই মো: আনোয়ার হোসেন। এসআই আনোয়ার হোসেন বলেন অভিযানের সময় ঐ হাব থেকে ১৯ বস্তা চিনি ও এক বস্তা কস্টিক সোডা উদ্ধার করা হয়েছে।

ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, প্রাণের এই হাব থেকে ভেজাল মিশ্রিত দুধ স্থানান্তরের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তখন দুধের মধ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য কস্টির সোডার আলামত পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় শাখা ব্যবস্থাপক মো: মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য,এই ডেইরী হাবের এজেন্ট শামীম এবং সিদ্দিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুধে ভেজাল মেশানোর অভিযোগ শোনা যাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host