1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে সরকার জোর দিয়েছে: মঈন খান ভাঙ্গুড়ায় আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ রামিসা হত্যা মামলার দ্রুত চার্জশিট, তনুসহ পুরোনো মামলাও তালিকাভুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র’ মতবিনিময় সভা  গড়াই নদীতে গোসলে নেমে এসএসসির দুই পরীক্ষার্থীর মৃত্যু গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত পরামর্শক কমিটি হবে: তথ্যমন্ত্রী

ভাঙ্গুড়ায় ইউএনও’র বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৩৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান মঙ্গলবার উপজেলার স্থানীয় হাট-বাজার মনিটরিং করেছেন। এ সময় বাজার নিয়ন্ত্রণে ঐ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্টও পরিচালনা করেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে সহযোগিতা করেন।

পবিত্র রমজানে অসাধু ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে যাতে খাদ্য ও নিত্য প্রয়োজীয় দ্রব্য-সামগ্রীর দাম বাড়াতে না পারেন সেজন্য মূলত ঐ কর্মকর্তা বাজার মনিটরিং করেন বলে জানা যায়। মুদি দোকান,কাঁচাবাজার ও মুরগীর মাংশের বাজার নিয়ন্ত্রনে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয় বলে জানা গেছে ।


এছাড়া হোটেল-রেস্তরার পরিস্কার পরিচ্ছন্নতা ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় তারা যথাযথ নিয়ম মানছেন কিনা তাও তদারকি করা হয়।

ফলের দোকানে অস্বাস্থ্যকর কেমিকেলস ও ফরমালিন ব্যবহারের ক্ষেত্রেও দোকানিদের সতর্ক করা হয়। তখন কয়েকটি দোকানিকে ঐ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অর্থ জরিমানা করেন।


ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম ডিডিএন নিউজকে বলেন,পবিত্র রমজান মাসে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে তিনি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host