1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক: অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: হুমায়ুন কবির ও জামিল আহমদকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ডিএমপির অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলি করে এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। আর সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মিজান শফিউর রহমান।

এছাড়াও পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট (উপ-পুলিশ মহাপরিদর্শক) মো: আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক মো: মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট, রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদফতরে এবং ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো: ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host