1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় ৩ বছর পর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর পর সিজারিয়ান সেকশন অপারেশন চালু হলো। এর মাধ্যমে আছিয়া খাতুন নামের এক প্রসূতি মায়ের পেট থেকে একটি কন্যা সন্তান বের করা হয়। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম সিজার অপারেশনটি করেন। মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে আবাসিক চিকিৎসক ডা: আলামিন জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ বছর যাবত নিয়মিত কোনো অপারেশন হতনা। সর্বশেষ ২০১৯ সালে একটি সিজারিয়ান অপারেশন করা হয়। এর পর বন্ধ ছিল তিন বছর। রবিবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ওটি’র কার্যক্রম চালু করা হয়। ইউএফপিও ডা: হালিমা খানমের হাতে অস্ত্রপচারের যন্ত্রপাতি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।


স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম বলেন,এখানে অজ্ঞান ডাক্তার পদায়ন না থাকায় কাজটি করা যাচ্ছিল না। পরে স্থানীয় বা আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত অ্যানেসথেসিয়ার চিকিৎসককে নিয়ে আপারেশন করার বিভাগীয় নির্দেশ মোতাবেক এই সিজার করা হয়েছে বলে তিনি জানান।

মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান,দীর্ঘদিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় এলাকার প্রসূতি মায়েরা সরকারি হাসপাতালের সুবিথা থেকে বঞ্চিত ছিল। কার্যক্রমটি আবার শুরু করায় সবাই খুশি। এখন থেকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে নিয়মিত ওটি হয় তার জন্য তিনি সকল প্রকার সহযোগিতা দিবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী অফিসার মাহাম্মদ নাহিদ হাসান খান এই কার্যক্রমটি এলাকাসীর জন্য স-ুখবর উল্লেখ করে বলেন আশাকরি তা অব্যাহত থাকবে।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host