1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় মিনা দিবস উপলক্ষে বর্নাঢ্য অনুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ -এই প্রতিপাদ্যের আলোকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মিনা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। এতে মিনা চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হাসান আলী, সেলিম রেজা, ইউআরসি ইন্সট্রাক্টর নাজমুল হুদা, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক হাবিবা খন্দকার ইভা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্নাঢ্য ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান, ইউইও আবুল কালাম আজাদ,সহকারী শিক্ষা অফিসারগণ,প্রধান শিক্ষকগণ ও মিনা চরিত্রের কোমলমতি শিশুরা এতে যোগ দেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host