1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ সময় দর্শন

এ মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে জানা গেছে।আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ সফরে ডজন খানেক চুক্তি-সমঝোতা সইয়ের কথা রয়েছে। 

জানা গেছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে কুশিয়ারা নদীর পানি বণ্টন নিয়ে একটি সমঝোতা সই হবে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ ভারত থেকে কুশিয়ারা নদীর ১৫৩ কিউসেক পানি পাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট-সেপা) সইয়ের ঘোষণা আসতে পারে। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পাবে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যে আরও গতি আসবে।

দুই দেশের সরকারী টেলিভিশনের মধ্যে সহযোগিতা ও সমুদ্র অর্থনীতি বিকাশে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। দুই দেশের রেলওয়ে খাত বিকাশে দুটি সমঝোতা স্মারক হতে পারে। এছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট সমাপ্তির ঘোষণা দেবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host