1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, ১ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী তরুণ সমাজকে খেলাধুলায় মনোযোগী হতে হবে: ইউএনও আরিফুজ্জামান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে সরকারি পরিপত্র পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ ভাঙ্গুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে-প্রধানমন্ত্রী

জামিন পেলেন ইমরান খান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৯৭ সময় দর্শন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। 

এরপর তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেন ইসলামাবাদের হাইকোর্ট। সঙ্গে নির্দেশ দেওয়া হয় ২৫ আগস্ট একটি সন্ত্রাসবিরোধী আদালতে উপস্থিত হতে হবে। এদিন ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গেলে বিচারক রাজা জাওয়াদ আব্বাস ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। এদিন তাকে আবারও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

১ সেপ্টেম্বর পর্যন্ত যেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়। তাছাড়া বুধবারই অবৈধ জনসমাবেশের মামলায় ইমরান খানকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন বিচারক তাহির আব্বাস সুপ্রা।

এদিকে সন্ত্রাস বিরোধী আদালতে ইমরান খান উপস্থিত হওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। কারণ সেখানে ইমরান খানের অসংখ্য সমর্থক জড়ো হন।

ধারণা করা হচ্ছিল যদি ইমরান খানকে গ্রেফতার করা হতো তাহলে সেখানে বিশৃঙ্খলা লেগে যেত। এদিকে ইমরানের আইনজীবি দাবি করেন, পুলিশ তার ওপর প্রতিশোধ নিতে এ মামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host