1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সাঁথিয়ায় বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৪ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে বাসা বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প। তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে মঙ্গলবার(১০মার্চ)উপজেলার ধুলাউড়ি নতুন পাড়ার আলাউদ্দিন আলী নামের এক ব্যবসায়িকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং উদ্ধারকৃত তেল ১০০ টাকা লিটার ধরে ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় জানতে পারে উপজেলার ধুলাউড়ি বাজারের তেল ব্যবসায়ী আলাউদ্দিন আলী জ্বালানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন।এ সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা র‌্যাব সদস্যদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করেন এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই ব্যবসায়ি জ্বালানি তেল ডিজেল তার বাড়িতে মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছেন।এ খবরে অভিযান চালিয়ে তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host