1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

একজন প্রধান শিক্ষক স্কুল পাল্টে দিতে পারেন- এডিসি শিক্ষা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৬৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মাহফুজা সুলতানা বলেছেন, একজন প্রধান শিক্ষক স্কুল পাল্টে দিতে পারেন।

তিনি আরো বলেন,স্কুল পরিচালনায় বহুমুখী প্রতিভার দরকার। একজন গুণী শিক্ষক তখনই দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারেন যখন তিনি শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করেন। শৃংখলা রক্ষায় কঠোরতার পাশাপাশি তিনি নিজের দায়িত্ব- কর্তব্যে প্রতিশ্রুতিশীল হবেন।

এছাড়া স্মার্টনেস,সৃজনশীলতা ও যত্নের সাথে পাঠদানে তিনি মনোযোগী হবেন। তিনি ছাত্র-ছাত্রীদের স্বপ্ন দেখতে শিখাবেন। যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ও নৈতিকতা সমৃদ্ধ মানুষ হিসাবে গড়ে উঠে রাষ্ট্র ও সমাজে ইতিবাচক অবদান রাখতে পারেন।

আজ বৃহস্পতিবার (১১আগস্ট)ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক  পরিদর্শন কালে শিক্ষক -শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা এসব কথা বলেন।

এডিসি বলেন, আমি কয়েক বছর আগে এই বিদ্যালয়ে একবার এসেছিলাম। তখনকার চেয়ে অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। এখন বিদ্যালয়টি পাল্টে গেছে। শিক্ষার্থী সংখ্যা কয়েকগুণ বেড়েছে। শিক্ষকদের আন্তরিকতা ও প্রচেষ্টায় লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিদ্যালয়টিতে শৃংখলা ও পাঠদানের চমৎকার পরিবেশ বজায় রয়েছে। এতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন হেড টিচার ইভা ম্যাডামের নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

এর আগে তিনি ক্লাসগুলো পরিদর্শন করেন । এ সময় ছাত্র ছাত্রীদের স্বতস্ফুর্ততা ও তাঁর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেয়ে তিনি মুগ্ধ হন। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া করেন এবং একদিন তারা অনেক বড় হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host