1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুধবাড়িয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আতাউর রহমান খোকন আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুর নতুন উদ্দীপনা নিয়ে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান রাড্ডা সেন্টারে হামলা: মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’ দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি পাবনায় মিছিলের প্রস্তুতি, উপজেলা আ.লীগ সভাপতিসহ আটক ১৫

আধুনিক ৭৩ বিওপি নির্মিত হলে সক্ষমতা বহুগুণ বাড়বে বিজিবির

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০২ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তে ৭৩টি নতুন আধুনিক কম্পোজিট বিওপি (বর্ডার আউট পোস্ট) নির্মাণ করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলো নির্মিত হলে বিজিবির অপারেশনাল সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।

বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গম পার্বত্য অঞ্চল, নদী সীমান্তসহ দেশের পুরো সীমান্তজুড়ে সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিজিবি। প্রধানমন্ত্রী এই বাহিনীর ধারাবাহিক উন্নয়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার একনেকের সভায় আরো ৭৩টি নতুন কম্পোজিট বিওপি নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এ জন্য বিজিবি পরিবারের পক্ষ থেকে বিজিবির মহাপরিচালক প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে এর আগে সীমান্তে ১৩৪টি বিওপি নির্মিত হয়েছে। নতুন ৭৩টি আধুনিক বিওপি নির্মাণের ফলে সীমান্তে জনবল বৃদ্ধি, বিওপিতে কর্মরত সদস্যদের বাসস্থান সেবা উন্নতকরণ, ভৌত সুবিধা এবং কাঠামোগত নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। এতে বিজিবির অপারেশনাল সক্ষমতা বহুগুণে বৃদ্ধিসহ সৈনিকদের মনোবলের ওপরে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।

 

#DDN/মাহবুব-উল-আলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host