1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এরা হলেন, উপজেলার পুইবিল গ্রামের মহসিন আলীর ছেলে বায়েজিদ হোসেন ও পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে সুমন হোসেন। তারা দুজনেই উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বায়েজিদ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খোলা কাগজ-এর উপজেলা প্রতিনিধি মানিক হোসেনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি। সেসময় বায়েজিদের নেতৃত্বে সাংবাদিক মানিকের ওপর নৃশংস হামলা চালিয়ে তার একটি পা ভেঙে দেওয়া হয়।

ওসি জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host