1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু আলোচনা ও কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন নেকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানা ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার বিচার না হওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা রাবি সাংবাদিকদের বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮৫ সময় দর্শন
শান্তি প্রতিষ্ঠায় সবার সঙ্গে কাজে প্রস্তুত বাংলাদেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন পর্যন্ত ৩২ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে জেনে মঙ্গলবার সরকারি বাসভবন গণবভনে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এয়ারপোর্ট নির্মাণকাজ সম্পন্ন হবে। নির্মাণের গতি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করতে হবে বলেও জানান তিনি।

জানা গেছে, নির্মাতা রোহান বাহরিনের নকশাতেই তৈরি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যেখানে একসঙ্গে থাকবে দেড় হাজার গাড়ি পার্কিং সুবিধা, যাত্রীদের সবচেয়ে কম সময়ে সেবা দিতে থাকবে ১১৫টি চেক ইন কাউন্টার, ১২টি বোর্ডিং ব্রিজ, আর ৬৪টি ইমিগ্রেশন কাউন্টার। সক্ষমতা তৈরি হবে বছরে দুই কোটি মানুষকে সেবা দেওয়ার। এসব স্বপ্ন বাস্তবায়নে বিরতিহীনভাবে কাজ চলছে আড়াই লাখ বর্গমিটার ইয়ার্ডজুড়ে।

বর্তমানে দুই টার্মিনালে একসঙ্গে মাত্র ১২টি উড়োজাহাজ পার্ক করতে পারে, কিন্তু নতুন টার্মিনালে থাকবে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করার সুবিধা। দুই জাপানিজ কোম্পানি মিতসুবিশি আর ফুজিতার সঙ্গে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশনও।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host