1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় গণটিকা কর্মসূচীতে ব্যাপক সাড়া: সময় দু’দিন বাড়লো

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলায় গণটিকা কর্মসূচীতে প্রখম ডোজ টিকা নিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। কোভিড-১৯ টিকা যারা এখনো নেয়নি সকাল থেকেই তারা টিকা কেন্দ্রগুলোতে ভিড় করেন। ২৬ ফেব্রুয়ারির পর আর প্রথম ডোজ দেওয়া হবেনা এমন প্রচারে নারী-পুরুষ বিশেষ করে গ্রামের সাধারণ লোকেরা যাদের কাছে এতদিন টিকা গুরুত্ব পায়নি তারা ছুটে আসেন ওইসব কেন্দ্রে।

উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদ হাসান খান,মেয়র গোলাম হাসনাইন রাসেল ও উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম,জনপ্রতিনিধি,সংবাদকর্মী ,ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাসহ প্রভৃতি পেশাজীবীর লোকেরা সকাল থেকেই কেন্দ্রগুলো তদারকি ও পরিদর্শন করেন। ছাত্রলীগের অনেক কর্মী ও সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের ছাত্র-ছাত্রীরা টিকা প্রদান কর্মসূচী সফল করতে টিকা নিতে আসা মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করে।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি টার্গেট অনুযায়ী গণটিকা কর্মসূচীতে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় ৭০ ভাগের বেশি মানুষকে টিকা প্রদান করা সম্ভব হয়েছে। তবে টিকা গ্রহনকারীদের আগ্রহ ও চাপের কারণে সময় আরো দু’দিন বাড়ানো হয়েছে বলে তিনি জানান। তাই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচী চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host