1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ৩২৮ সময় দর্শন
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় সোহাগ শেখ (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের দিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ি সদর উপজেলার মাদারবাড়িয়া গ্রামে। তিনি পেশায় সেনেটারী মিস্ত্রির কাজ করতেন। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল ও নিহতের স্বজনরা জানায়, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। রাত সাড়ে আটটার দিকে শহর থেকে বাড়ি ফেরার পথে দিলালপুর এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করে নিহতের মরদেহ উদ্ধার করে।
তার মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও, পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে সোহাগকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host