1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

ভাঙ্গুড়ায় কোভিড -১৯ বিস্তার রোধে ইউএনও’র অভিযান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৫৫১ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা :
পাবনার ভাঙ্গুড়ায় কোভিড-১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী ও চলাচলে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে শনিবার মাঠে নামেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এর নেতৃত্বে ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের কলেজ মোড় ও বড়ালব্রিজ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় বাধ্যতামুলক ভাবে জনসাধারণের মাস্ক পরিধানের বিষয়ে জনসচেনতায় মাইকিং করা হয়। অমান্যকারীদের ২০০ টাকা করে জরিমানা করা হয়। হেলমেট ছাড়া মটর সাইকেল আরোহীদেরও ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। ওই দিন ভেজাল গো-খাদ্য বিক্রেতা ও উৎপাদনকারীদের দোকানেও অভিযান পচিালনা করেন ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলার সকল হাট-বাজার,দোকান ও রাস্তায় মাস্ক পরিধান বাধ্যতামুলক করা হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফটো ক্যাপশন- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোভিড-১৯ বিস্তার রোধে অভিযান পরিচালনা কালে গণসচেতনতায় মাইকে প্রচারণা চালান ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। শনিবার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের কলেজ মোড় থেকে ছবিটি তোলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host